• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া প্রতিনিধি: / ৩৬ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | একুশে সংবাদ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডে সরকার ধৈর্যের পরিচয় দিয়েছে, তবে সেটিকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এলাকার মানুষের নিরাপত্তায় প্রয়োজন হলে সরকার সর্বোচ্চ বলপ্রয়োগসহ সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম আওয়ামী লীগকে একটি ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। আমরা একটু সময় নিচ্ছি। এই সময়ের মধ্যে ওই জনপদের মানুষ যদি সংশোধন না হয়, সরকারের সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগ করে এলাকার মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন করা হবে।”

গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, সেখানে দুটি থানায় আগুন দেওয়া হয়েছে, নির্বাচিত সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারকে একবিন্দুও নাড়ানো যাবে না এবং দেশের মাটিতে কোনো পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত শক্তির পুনরুত্থান হতে দেওয়া হবে না। বিদেশ থেকে টেলিফোনে পাওয়া কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি দূর থেকে নির্দেশদাতাদের দেশে এসে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন।

অনুষ্ঠানে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে ওই দিন মোকামতলা হাইস্কুল মাঠে এসে প্রধানমন্ত্রী নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ কাজেরও ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ওসি শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, মীর শাকরুল আলম সীমান্ত, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category