• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট

মো. মাছুম, স্টাফ রিপোর্টার / ৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার বিরোধের জেরে প্রতিপক্ষ ব্যবসায়ীকে মারধর, ৬ লাখ টাকার সরঞ্জাম লুটপাট, বাড়িঘরে হামলা-ভাংচুর ও বৃদ্ধ বাবাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৭ নভেম্বর উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ ঘটনায় ভুক্তভোগী দ্বীন মোহাম্মদের স্ত্রী রফিজা বেগম বাদী হয়ে গত সোমবার কুমিল্লার আদালতে একটি মামলা (৯৮৩/২৬) দায়ের করেছেন।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ধনুসাড়া গ্রামের স্থানীয় ওয়াইফাই ব্যবসায়ী মো. আমির হোসেন (৪৫)-এর সাথে একই এলাকার আরেক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম শাহপরানের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিল। ৭ নভেম্বর দুপুরে শাহপরানকে একা পেয়ে আমির হোসেন ও তার সহযোগীরা মারধর করেন। পরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়। শাহপরান পালিয়ে বাঁচলে হামলাকারীরা তার বাড়িতে গিয়ে ভাংচুর চালায় ও নারী সদস্যদের ওপর চড়াও হয়। এ সময় ছেনির কোপে রফিজা বেগম আহত হন এবং ৬ লাখ টাকার ওয়াইফাই সরঞ্জামসহ মূল্যবান মালামাল লুট করা হয় বলে অভিযোগ।

বাধা দিলে শাহপরানের বৃদ্ধ বাবা দ্বীন মোহাম্মদকে ঘর থেকে বের করে বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে লাঠি-রড দিয়ে নির্যাতন করা হয়। পরিবারের অভিযোগ, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ এলেও হামলাকারীরা সামাজিক মীমাংসার আশ্বাস দিয়ে বিদায় করে দেয়। পরে চাঁদা হিসেবে ৫০ হাজার টাকা আদায় করে রাত ১১টার দিকে দ্বীন মোহাম্মদকে ছেড়ে দেওয়া হয়। আহতরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

বাদীনি রফিজা বেগম বলেন, “আমার বাম উরুতে ছেনি দিয়ে কোপ মেরেছে এবং স্বামীকে খুঁটিতে বেঁধে নির্যাতন করেছে। মেয়ে ও পুত্রবধূকে শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো. আমির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, “ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে। আদালতে মামলার বিষয়ে নির্দেশনা পেলে ভুক্তভোগী পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category