• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা

সানজিদুল হক,  / ৬ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

সানজিদুল হক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় পুরাতন মোটরসাইকেল, বাইসাইকেল ও ইজিবাইক কেনাবেচার নতুন হাট চালু হয়েছে। স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে যানবাহন কেনাবেচার সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত এ হাট পরিচালিত হলে তালা ও আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২১ নভেম্বর) তালা মেলা বাজারে কপোতাক্ষ নদের পাড়সংলগ্ন এলাকায় তালা মোশন জোন ও হাট বাস্তবায়ন কমিটির উদ্যোগে নতুন এ হাটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ডা. মাহমুদুল হক।

সাংবাদিক ও জামায়াত নেতা মহিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার, চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম রেজা, ডা. আব্দুল হামিদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মিলটন, বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জু, জামায়াত নেতা আফতাব উদ্দিন, মাওলানা আজিজুল ইসলাম ও মিলন গোলদারসহ মোশন জোনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, প্রতি শনিবার এ হাটে বিভিন্ন মডেলের পুরাতন মোটরসাইকেল, বাইসাইকেল ও ইজিবাইক কেনাবেচা হবে। এর ফলে ক্রেতা ও বিক্রেতারা নির্দিষ্ট স্থানে সহজেই যানবাহন কেনাবেচার সুযোগ পাবেন। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ ও নতুন উদ্যোক্তাদের জন্য এ হাট সুবিধাজনক ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।

তালা উপজেলা কৃষি, মৎস্য, পশুপালন ও ক্ষুদ্র ব্যবসার জন্য পরিচিত। এসব প্রচলিত অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পুরাতন যানবাহন কেনাবেচার বাজার গড়ে ওঠায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে এ ধরনের বাজার সম্প্রসারণ করা গেলে ব্যবসায়ীদের লেনদেন বাড়ার পাশাপাশি পরিবহন, মেরামত, যন্ত্রাংশ বিক্রি ও অন্যান্য সহযোগী খাতেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তালায় গরুর হাট, কৃষিপণ্য ও মাছের বাজারসহ বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রের পাশাপাশি পুরাতন যানবাহন কেনাবেচার হাট চালু হওয়া স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক উদ্যোগ। নিয়মিত ও সুশৃঙ্খলভাবে এ হাট পরিচালিত হলে তালা উপজেলার বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়বে এবং আশপাশের এলাকার মানুষের জন্যও নতুন কেনাবেচার কেন্দ্র গড়ে উঠবে।

তাদের প্রত্যাশা, নতুন এ হাট ঘিরে ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে গতিশীলতা আসবে। এর মাধ্যমে তালার ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category