‘৯৭ এসএসসি ফাউন্ডেশন’-এর ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করে অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে কৃষিবিদ মোঃ রেজাউল করিম রেজাকে চেয়ারম্যান এবং লায়ন সাদাত ফেরদৌসকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার ২০ নভেম্বর ২৬ ইং সকাল ১০ ঘটিকায় রাজধানীর রামপুরা-বনশ্রীতে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে কার্য নির্বাহী কমিটির প্রথম সভায় সরাসরি উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির অন্যান্য যারা দায়িত্ব প্রাপ্তর হয়েছেন ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াহহিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম শাজাহান(জুয়েল), অর্থ সচিব লায়ন আতিয়া সিদ্দিকা, দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন আল আজাদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ.কে. মাসুম, মহিলা বিষয়ক সম্পাদক পুষ্টিবিদ ইশরাত জাহান, প্রচার সম্পাদক কাজী মোজাহিদুল ইসলাম কল্লোল। কার্য নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সানোয়ার হোসেন ও মোঃ জিয়াউর রহমান।
নবগঠিত কমিটির মাধ্যমে ৯৭ এসএসসি ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্ট সকলেই আশা প্রকাশ করেছেন। পাশাপাশি ৯৭ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য, সম্প্রীতি ও সামাজিক,মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।