• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

মো. মাছুম, স্টাফ রিপোর্টার / ২৫ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

কুমিল্লা প্রতিনিধি, 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শনিবার (২১ নভেম্বর) সুজাতপুর যুব সমাজ ও প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সুজাতপুর লাকি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ শাহনেওয়াজ কাজল, মরহুম সৈয়দ আহমদ মজুমদারের ছেলে রাসেল মজুমদার, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের এবং সুজাতপুর প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি কাজী শাহিন রেজা। সঞ্চালনা করেন জাফর আহমেদ।

সেমিনারে বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করা জরুরি। মাদকের বিরুদ্ধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম সাগর, ইমাম হোসেন বাপ্পি, তৌহিদুল রিয়াদ, এমরান হোসেন সজিব, কাউসার আলম, ফখরুল হৃদয়, ইহসান অনিক, আব্দুল্লাহ আল মারুফ, নিরব হোসেন, হাসান পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেমিনারে মাদকমুক্ত সুজাতপুর গড়ে তোলা এবং সুন্দর, নিরাপদ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category