• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

ফরিদপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি: / ২৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের পশ্চিম গোয়ালচামট ২ নম্বর সড়কের নুরে হেলাল জামে মসজিদের পাশের ছোট মাঠে সোমবার (৪ মে) এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আতিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মো. কবিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. রেজোয়ান মোল্লা, বিএনপি নেতা ও নুরে হেলাল জামে মসজিদের সভাপতি মো. বেলায়েত মোল্লা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম বাবলু, মসজিদের সাধারণ সম্পাদক ও এলাকার মুরব্বি মো. শাহিদ, পেশ ইমাম আবদুল্লাহ বুখারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন হারেজ, ইলিয়াস, আনোয়ার, আলী মাতুব্বর, হারুন মাতুব্বর, বাবরি মসজিদ ও রহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং ১১ দলীয় জোটের ফরিদপুর জেলা শাখার নেতা মাওলানা আমজাদ হোসেন, মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও পেশ ইমাম সাইফুল্লাহ হুজুরসহ এলাকার মুরব্বি, যুবক ও নারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা থেকে সমাজ ও দেশকে মুক্ত করা জরুরি। তারা বলেন, মাদক নির্মূল শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এলাকাবাসী ও প্রশাসন একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীরা আমাদের সমাজেরই অংশ—কেউ কারও সন্তান, ভাই কিংবা পিতা। তাই প্রথমে তাদের সচেতন ও সংশোধনের চেষ্টা করতে হবে। এরপরও যদি তারা সংশোধিত না হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটির আয়োজন করেন মো. নুরুজ্জানসহ এলাকার কয়েকজন উদ্যোগী ব্যক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category