• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম জ্যোতি

নিজস্ব প্রতিবেদক: / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (৫ মে) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নং-৫০২২/২০২৬)-এর গত ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে ২ মে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ করে বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এরপর জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর উপস্থিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার ভিত্তিতে ২ মে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে, ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যের চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেট অনুযায়ী, শূন্য পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী থাকায় বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নুসরাত তাবাসসুম জ্যোতির নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো। নির্বাচিত সদস্যদের শপথগ্রহণের জন্য গেজেট সংসদ সচিবালয়ে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category