• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন আশরাফুল : চতুর্থ দিন শেষে

খেলাধুলা ডেস্ক / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ১৭৯ রানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের পঞ্চম দিনও ব্যাট-বল হাতে ভালো পারফরমেন্স করে পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অ্যাশ জানান, ২৬০ রানের লক্ষ্য দিতে পারলে এবং ৭০-৭৫ ওভার বল করতে পারলে জয় সম্ভব হবে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংস থেকে পাওয়া ২৭ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ। এর ফলে স্বাগতিকদের লিড দাঁড়ায় ১৭৯ রানে। বৃষ্টির কারনে চতুর্থ দিন খেলা হয় ৪৮.৪ ওভার।

কাল পঞ্চম ও শেষ দিন যদি ৯৮ ওভার খেলা হয় এবং পাকিস্তানকে ২৬০ রানের টার্গেট ছুঁড়ে দেওয়া যায় তাহলে ম্যাচ জয় সম্ভব বলে মনে করেন আশরাফুল।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্য খেলছি এবং আমি মনে করি আমাদের যে বোলিং অ্যাটাক আছে তা নিয়ে আমরা যদি ৭০-৭৫ ওভার বল করতে পারি, আর কাল যদি বৃষ্টি না হয় তাহলে ৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। তখন ২৬০ রান এবং ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি আমাদের জয়ের সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।’

মিরপুর টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। দুই ইনিংসে জয় ৮ ও ৫ এবং সাদমান ১৩ ও ১০ রান করেন। ব্যর্থতার পরও জয়-সাদমানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন আশরাফুল।

অ্যাশ বলেন, ‘শেষ টেস্ট সিরিজে আমাদের তিনটা ইনিংসে ওপেনিংয়ে পার্টনারশিপ অসাধারণ ছিল। ১০০ রানের পার্টনারশিপও ছিল। জয় তিন ইনিংসে প্রায় ২৬৫ রান বা ২৩৫ রানের মত করেছিল। সাদমান তিন ইনিংসে প্রায় ১৯০-এর বেশি রান করেছিল, দুইটা ৮০ রানের ইনিংস ছিল। জয়ের ক্যারিয়ার সেরা ১৭১ রানের একটা ইনিংস ছিল। এখানে দুইটা ইনিংসে রান হয়নি কারণ আমরা জানি যে আমরা টস হেরে ব্যাটিং করেছি, অতটা সহজ ছিল না নতুন বলে খেলা। দুই ইনিংসেই আমরা যেভাবে আশা করেছি সেভাবে হয়নি। আশা করি পরের ম্যাচেই আমাদের দুই ওপেনার আবার তাদের ফর্মে ফিরে আসবে।’

প্রথম ইনিংসে ৯১ রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মোমিনুল। এমনকি টানা পাঁচ ইনিংসে হাফ-সেঞ্চুরি তুলে রেকর্ড বইয়ে জায়গা করে নেন মোমিনুল। দিন শেষে মোমিনুলের প্রশংসা করেছেন আশরাফুল।

তিনি বলেন, ‘শেষ পাঁচ ইনিংসে দুইটা ৮০, একটা ৯০, একটা ৬০, আজকে ৫৬। আলহামদুলিল্লাহ সব ইনিংসেই দলের জন্য অবদান রাখছে সে। মুশফিকের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১শ টেস্ট খেলার খুব কাছে মোমিনুলই আছেন। যদিও এখনও ২৪টা ম্যাচ বাকি আছে। অবশ্যই আমি মনে করি বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১শ টেস্ট খেলবে সে। আবার এটাও আশা করি যেভাবে সে অবদান রাখছে এটা ধারাবাহিক থাকবে। ৫০ রানের ইনিংস বড় হয়ে ১শ করতে পারবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category