• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও শীর্ষে মেসি, শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর

খেলাধুলা ডেস্ক / ৬৪ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে আবারও এগিয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলেছেন তিনি।

বাংলাদেশ সময় শনিবার ভোরে মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচের ২৯তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন মেসি। চলতি বিশ্বকাপে এটি তার সপ্তম গোল, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে নিয়ে গেছে। দ্বিতীয় স্থানে থাকা এমবাপের গোলসংখ্যা ৬।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। পাশাপাশি বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার অনন্য রেকর্ডও গড়েছেন তিনি। ম্যাচটিতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিশ্বকাপে রেকর্ড ১৪তম বারের মতো ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।

নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে ম্যাচে নতুন উত্তেজনা যোগ হয়। অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্তিনেস আর্জেন্টিনাকে আবারও এগিয়ে নিলেও লড়াকু কেপ ভার্দে দ্রুত সমতায় ফেরে। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেসির নেওয়া কর্নার থেকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল জালে জড়ালে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। একই দিনে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় উত্তর আফ্রিকার দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category