• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

ইংল্যান্ড টেস্ট দলে তিন নতুন মুখ নিউজিল্যান্ডের

খেলাধুলা ডেস্ক / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথমবার দলে ডাক পেয়েছেন তিনজন।

তিন নতুন মুখ হলেন ডারহামের টপ অর্ডার ব্যাটার এমিলিও গে, হ্যাম্পশায়ারের ফাস্ট বোলার সনি বেকার ও সামারসেটের উইকেটরক্ষক-ব্যাটার জেমস রিউ।

লিস্টারশায়ারের স্পিনার রেহান আহমেদ, সারে সীমার ম্যাথু ফিশার ও সাসেক্সের পেসার ওলি রবিনসনও টেস্ট দলে ফিরেছেন।

আগামী ২৪ মে থেকে লাফবোরোতে শুরু হওয়া ট্রেনিং ক্যাম্পে টেস্ট দলকে রিপোর্ট করতে বলা হয়েছে।

বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলা রেহান আহমেদ ও জ্যাকব বেথেল দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দায়িত্ব শেষে দলে যোগ দিবেন।

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি টেস্ট স্কোয়াড নির্বাচনের পেছনের ভাবনা তুলে ধরেছেন। তিনি বলেছেন, দলে অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার, দুর্দান্ত ফর্মে থাকা কাউন্টি ক্রিকেটার এবং ভবিষ্যতের জন্য গড়ে তোলা সম্ভাবনাময় তরুণদের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচিত দলটি বর্তমান ফর্ম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা- দুই বিষয়কেই গুরুত্ব দিয়ে গঠন করা হয়েছে। পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের প্রত্যাবর্তনের কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া পুনর্বাসনে থাকা ফাস্ট বোলার জোফরা আর্চারের বিষয়েও তিনি বলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে ধীরে ধীরে তিনি নিজের কাজের চাপ ও ফিটনেস বাড়িয়ে নিচ্ছেন।

আগামী ৪ জুন থেকে লর্ডসে শুরু হচ্ছে প্রথম টেস্ট।

১ম টেস্টের জন্য ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস এ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, জেমস রিউ, ওলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ, জস টাং।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category