• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক / ৩৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্ট ১০৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

প্রথম টেস্টের একাদশ থেকে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। সাদমান ইসলাম ও ইবাদত হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ওপেনার তানজিদ হাসান ও বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

একাদশে তিন পরিবর্তন করেছে পাকিস্তান। ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ।

এখন পর্যন্ত টেস্টে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৩টিতে এবং পাকিস্তানের জিতেছে ১২ ম্যাচে। ১টি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ : শান মাসুদ (অধিনায়ক), আজান আওয়াইস, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, বাবর আজম, সাজিদ খান, খুররম শেহজাদ, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category