• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Headline
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের চুক্তি অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন : স্টারমারের ইরান যুদ্ধ নিয়ে রোববারই চুক্তির ঘোষণা আসতে পারে: পররাষ্ট্রমন্ত্রী রুবিও আসন্ন যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষনা আগামী মাসে বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি তুষি নায়িকা থেকে গায়িকা ‘মালিক’ আসছে ঈদে  আগামী অর্থ বছরে ৪০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  তথ্যভিত্তিক কৃষিখাতে বিনিয়োগ পরিকল্পনা জোরদারে এফএও ও সরকারের উদ্যোগ মাইআপ বাংলাদেশ ও শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত : বিসিসিসিআই আগামীকাল ঈদুল আযহার ছুটি শুরু

সোমবার থেকে ৭ দিনের ঈদের ছুটি

স্টাফ রিপোটার / ৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ফলে আজ রোববার ঈদ পূর্ববর্তী শেষ কর্মদিবস অতিবাহিত করছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

এ বছর আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদযাত্রা যেন সাধারণ মানুষের জন্য নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়, সেজন্য আগেভাগেই ছুটির বিষয়টি ঢেলে সাজিয়েছে সরকার।পূর্ব নির্ধারিত ছুটির সঙ্গে মন্ত্রিসভার বিশেষ সিদ্ধান্তে আরও একদিন যুক্ত করায় এবার মোট সাত দিনের লম্বা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মূলত ২৮ মে ঈদের মূল ছুটির সঙ্গে আগের ও পরের নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটির তালিকা চূড়ান্ত করা হয়েছে।

এর আগে ঈদযাত্রা সহজ করতে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল।

তবে এই দীর্ঘ ছুটির মধ্যেও জনগণের ভোগান্তি কমাতে জরুরি সেবা খাতগুলোকে সচল রাখা হচ্ছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, হাসপাতাল, চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাক সেবার মতো জরুরি বিষয়গুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। একই সঙ্গে জরুরি সেবার সঙ্গে জড়িত যানবাহন ও কর্মীরা ছুটির দিনগুলোতেও নিয়মিত দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা