• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Headline
আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন  সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !  কুতুববাগ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রধান মন্ত্রীর গভীর শোক, সহযোগিতার আশ্বাস চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনঃনির্মাণকৃত ঘর উদ্বোধন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

খলিলুর রহমানের ইউএনজিএ সভাপতি নির্বাচন: ১৭ কোটি মানুষের বিজয় বলে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান-এর নির্বাচিত হওয়া দেশের ১৭ কোটি মানুষের জন্য এক ঐতিহাসিক বিজয়।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও দাবি করেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ও বাংলাদেশ জাতিসংঘে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছিল এবং সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার কূটনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ভোটে খলিলুর রহমান ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী পান ৯১ ভোট।

নির্বাচনের ফলে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে ফিরল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category