• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Headline
মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রতিবাদে রাজপথে হুমা কুরেশি বিজয়ের শেষ সিনেমা দেখতে হাজির তৃষা : ‘জন নায়গন’ এবার মোদিকে হটানোর ডাক প্রধান বিরোধীদলীয় নেতা : রাহুল গান্ধীর রোমানিয়া টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল  দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সফরের প্রস্তুতি এলপিএল’এ হাসানের জায়গায় রিপন অস্ট্রেলিয়ার মাটিতে বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রানা কিশোরগঞ্জে মাত্র দুই দিনের ব্যবধানে পানিতে ডুবে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বাজিতপুরে একই মাঠে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা

বিশেষ অভিযান অব্যাহত থাকবে, শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বদ্ধপরিকর ডিএমপি: কমিশনার

একুশে সংবাদ ডেস্ক / ৩৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ঢাকা, নিজস্ব প্রতিবেদক

শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবার সহযোগিতায় ঈদের ছুটিকালে রাজধানীতে কোনো বড় ধরনের দুর্ঘটনা, নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি। রাজধানীর পশুর হাট, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, শপিংমল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঈদ জামাতস্থল, আবাসিক এলাকা এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সব ইউনিট নিরলসভাবে কাজ করেছে।

ডিএমপি কমিশনার জানান, গত ১ মে থেকে ২ জুন পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী, ডাকাত ও সন্ত্রাসী এবং ১ হাজার ২১৫ জন মাদক কারবারিসহ মোট ২ হাজার ৮৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৭৪৪ কেজি গাঁজা, প্রায় ১ লাখ ৭৯ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪০৫ গ্রাম হেরোইন, ১ হাজার ২৮১ বোতল ফেনসিডিল, ২৯ গ্রাম আইস, আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল ও দেশীয় অস্ত্র।

তিনি আরও জানান, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অভিযানে মোবাইল ফোন, সিমকার্ড এবং চোরাই যানবাহন উদ্ধার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের কার্যক্রম তুলে ধরে কমিশনার বলেন, মে মাসে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৩৮ হাজার ২৮৪টি মামলা করা হয়েছে এবং জরিমানা হিসেবে ৮ কোটি ৭১ লাখ টাকার বেশি আদায় করা হয়েছে।

ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রায় জনশূন্য ঢাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়েছিল। ফলে ঈদের সাত দিনে রাজধানীতে কোনো ডাকাতি বা বড় ধরনের আলোচিত অপরাধ সংঘটিত হয়নি।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি আলোচিত হত্যা, ডাকাতি, অপহরণ, জাল টাকা, ছিনতাই ও চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের তথ্যও তুলে ধরা হয়।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলমান থাকবে। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category