• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

একুশে সংবাদ ডেস্ক / ৬১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬
ফাইল ছবি

সংসদ প্রতিবেদক | ঢাকা, ৭ জুন:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এই বাজেট অধিবেশন শুরু হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আজ বিকেল ৩টা বাজার পর স্পিকারের সভাপতিত্বে এই ঐতিহাসিক অধিবেশনের কার্যক্রম শুরু হয়। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) সংসদে উপস্থাপন করতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় এই বাজেটকে ঘিরে দেশবাসীর ব্যাপক আগ্রহ রয়েছে।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। দীর্ঘ ওই অধিবেশনে মোট ২৫ কার্যদিবসে রেকর্ডসংখ্যক ৯৪টি বিল পাস করা হয়। প্রথম অধিবেশন সমাপ্তির পর আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় অধিবেশনে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও বাজেট পাসকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে মুখরিত থাকবে জাতীয় সংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category