• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

রামিসা হত্যা মামলার দ্রুত বিচার পুলিশি ইতিহাসে মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ঢাকা, প্রতিনিধি:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিশু রামিসা আক্তার হত্যা মামলার দ্রুত তদন্ত, চার্জশিট দাখিল এবং বিচারিক প্রক্রিয়া বাংলাদেশের পুলিশি ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি জানান, জনগণের প্রত্যাশা পূরণে সফল ভূমিকা রাখা পুলিশ সদস্যদের যথাযথ স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হবে।

রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বল্পতম সময়ে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত এবং চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। আদালতও ঈদের ছুটির মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন করে রায় ঘোষণা করেছেন।

তিনি বলেন, বিচারিক সিদ্ধান্ত আদালত দিয়েছেন, তবে তদন্ত, আলামত সংগ্রহ ও প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। বৈজ্ঞানিক তদন্ত এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, রামিসা হত্যা মামলার পাশাপাশি গোয়ালন্দ ঘাটে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে বহু মানুষের প্রাণরক্ষা এবং গজারিয়ায় এক কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার রহস্য দ্রুত উদ্ঘাটনের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদেরও পুরস্কৃত করা হবে।

তিনি বলেন, “ভালো কাজের স্বীকৃতি যেমন দেওয়া হবে, তেমনি দায়িত্বে অবহেলা বা ব্যর্থতার জন্য জবাবদিহিও নিশ্চিত করা হবে।”

মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় কার্যকরের আগে ডেথ রেফারেন্স হাইকোর্টে শুনানি হতে হয়। তবে মামলার গুরুত্ব বিবেচনায় এ শুনানি দ্রুত সম্পন্ন করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত পরিস্থিতি গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। বাংলাদেশ কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ মেনে নেবে না এবং সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক ও জুয়া-সংক্রান্ত বিদ্যমান আইনের দুর্বলতা দূর করে সময়োপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্বের মাধ্যমে দেশে আইনের শাসন আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category