• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
ধানমন্ডি-২৭-এর অগ্নিকাণ্ডে সাহসী তরুণীর জীবনরক্ষা, মানবিকতায় প্রশংসিত স্থানীয়রা ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে: প্রধানমন্ত্রী নাহিদ ঝড়ে ধসে অস্ট্রেলিয়া, বাংলাদেশের পেস আক্রমণকে সেরা বললেন অ্যালেক্স ক্যারি ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট প্রভাব ফেরানোর চেষ্টা চলছে: সংসদে বিরোধীদলীয় উপনেতা মোহাম্মদ তাহের নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত, বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তুতি অর্থবছর ক্যালেন্ডার বছরের সঙ্গে সমন্বয়ের প্রস্তাব সংসদে তোলার ঘোষণা জামায়াত আমিরের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিশ্বশান্তির অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব ৩১ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-জার্মানি রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

ধানমন্ডি-২৭-এর অগ্নিকাণ্ডে সাহসী তরুণীর জীবনরক্ষা, মানবিকতায় প্রশংসিত স্থানীয়রা

Reporter Name / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাংলাদেশ আই হাসপাতালের পাশে পাঁচতলা ভবনে আগুন; ধোঁয়ায় আটকা তিনজন উদ্ধার, দেয়াল বেয়ে নামা তরুণীর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকায় বাংলাদেশ আই হাসপাতালের পাশের একটি পাঁচতলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ধোঁয়ায় আটকা পড়া কয়েকজনকে উদ্ধার এবং এক তরুণীর সাহসী আত্মরক্ষার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনের নিচতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘন ধোঁয়া দ্রুত সিঁড়ি বেয়ে ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়লে ভবনের বিভিন্ন অফিসে আতঙ্ক সৃষ্টি হয়।

ভবনটিতে অবজার্ভ, জাতীয় দৈনিক একুশে সংবাদের ধানমন্ডি অফিস, ওয়ালটন, চায়না বাজার ও একটি ল্যাঙ্গুয়েজ সেন্টারসহ একাধিক প্রতিষ্ঠান ছিল।

ঘটনাস্থলে ধোঁয়ায় আটকে পড়া তিনজনকে ফায়ার সার্ভিস সদস্যরা নিরাপদে উদ্ধার করেন। একই সময় চারতলায় আটকে পড়া এক তরুণী জানালার কাচ ভেঙে ভবনের বাইরের দেয়াল বেয়ে নিচে নেমে আসেন—তার সেই রুদ্ধশ্বাস দৃশ্য ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা তাকে সাহস জুগিয়েছেন এবং নিরাপদে নামতে সহায়তা করেছেন।

এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আই হাসপাতালসহ আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও মোহাম্মদপুর থানা পুলিশের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয়দের সহযোগিতা, পুলিশের সহায়তা এবং ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা