• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
দুদকের মামলায় বিদেশে গ্রেফতার সাবেক পুলিশপ্রধান বেনজির শহীদ জিয়ার জীবন ও রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে উচ্চমানের গবেষণা প্রয়োজন: মির্জা ফখরুল অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে : ডা. জুবাইদা রহমান সংসদে বাজেট অধিবেশন দেখলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ জমি বিরোধ ও ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ভোটার হতে হলে সরাসরি রপ্তানি করতে হবে : বিজিএমইএ’র  প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের : ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী, আজ স্বাক্ষর হতে পারে ইরান-মার্কিন চুক্তি নোরা ফাতেহি -এই পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না

সংসদে বাজেট অধিবেশন দেখলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: / ৪ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

 মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক আবেগঘন পরিবেশে সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের বিশেষ আমন্ত্রণে নতুন অর্থবছরের (২০২৬-২০২৭) জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে সংসদ ভবনে এসেছিলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। দুপুরে জাতীয় সংসদের ‘বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ’ গ্যালারিতে বসে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন।

সংসদ ভবন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলতি অধিবেশনের বৈঠক রবিবার রাত আটটায় শেষ হয়। বৈঠক সমাপ্তির পর অধিবেশন কক্ষের বাইরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘মায়ের ডাক’-এর সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিগত বছরগুলোতে তাদের হারিয়ে যাওয়া স্বজনদের দুঃসহ স্মৃতি ও দীর্ঘ প্রতীক্ষার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে ‘মায়ের ডাক’-এর সদস্যদের আমন্ত্রণ এবং প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎকে দেশে মানবাধিকার প্রতিষ্ঠা ও ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের সহমর্মিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা