• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
জনগণ বিএনপিকে পাঁচ বছর সময় দিয়েছে, যারা সময় দিতে চায় না তাদের বিষয়ে সতর্ক থাকুন-প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর উদ্ভোধন অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী : সার্ককে কার্যকর করতে বহুমাত্রিক অ্যাকশন প্ল্যানের প্রস্তুতি নিচ্ছে সরকার জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : সাখাওয়াত হোসেন বাজিতপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি: নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন বাজিতপুর বাঁশ মহলের বড় ব্রিজ থেকে মাছের আড়ৎ পর্যন্ত তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ কিশোরগঞ্জবাসীর দাবি: ভৈরবে ইউ-টার্ন চাই, আর কোন যাত্রা বিরতি থাববে না : সরাসরি ঢাকা

অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেস্ক. / ৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে।

তিনি বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রথম ৬০ দিনে অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সারাদেশে ৩০ হাজার ৭৪৪টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ২৫১টি মামলা দায়ের করে ৯ হাজার ৬৮৫জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

আজ সংসদে সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি জানান, মাদকের বিস্তাররোধে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে বর্তমান গণতান্ত্রিক সরকারের কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। এই কর্মপরিকল্পনা অনুযায়ী উপজেলা/ জেলাভিত্তিক অবৈধ মাদক ব্যবসায়ীদের তালিকা এবং মেট্রোপলিটন এলাকার থানাভিত্তিক মাদকব্যবসায়ীদের তালিকা প্রস্তুত ও হালনাগাদ করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। যেকোনো অপরাধী বা মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করা একটি চলমান প্রক্রিয়া। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহ অপরাধীদের তালিকা প্রস্তুত করে পরিকল্পনা মোতাবেক তালিকা হালনাগাদ করে থাকে।

মাদক, অস্ত্র উদ্ধার ও সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে গত ১ মে হতে দেশব্যাপী সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক বিশেষ অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা