• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !  কুতুববাগ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রধান মন্ত্রীর গভীর শোক, সহযোগিতার আশ্বাস চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনঃনির্মাণকৃত ঘর উদ্বোধন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা

একুশে সংবাদ ডেস্ক / ৭০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

শিক্ষা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণে একসঙ্গে কাজের আগ্রহ দুই দেশের

ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (২২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং শিক্ষা খাতে নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে। দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূলধারার শিক্ষার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দক্ষতা উন্নয়নমূলক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করতে পারে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।

তিনি পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎ শেষে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও শারীরিক বিকাশের লক্ষ্যে ১ হাজার ফুটবল শিক্ষামন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category