বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ১৯তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়।
রাজু আহাম্মেদ গাজীপুর
/ ৪
Time View
Update :
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
Share
সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার।
সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় মিজ্ তানজিলা খানম (যুগ্মসচিব), সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সানিউল কাদের, প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ।
সভায় গত কর্পোরেশন সভার কার্যবিবরণী অনুমোদন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, ডিপিপি, রাজস্ব, স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পত্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও নগরবাসীর সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং গাজীপুর মহানগরীর টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।