• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর খুলছে পাগলা মসজিদের ১৩ দানবাক্স, নতুন রেকর্ডের প্রত্যাশা ডেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স, দ্রুতই এক গোল শোধ নরওয়ের পেপের জোড়া গোলে ইতিহাস গড়ল আইভরি কোস্ট, বিদায় কুরাসাও জনবান্ধব ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়তে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ, ইরানকে দায়ী করলেন ট্রাম্প ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রীর মানবতার সেবায় প্রয়োজন ত্যাগের মানসিকতা: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত, আসছে আইন সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নযাত্রায় ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে চীন: শি জিনপিং

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ: মির্জা ফখরুল

একুশে সংবাদ ডেস্ক / ৫ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। পাশাপাশি চলতি বাজেটেই গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, “সব লড়াই-সংগ্রামে সরকার আপনাদের পাশে থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এখন কান্নার সময় নয়, এখন সময় অধিকার আদায়ের এবং ন্যায়বিচার নিশ্চিত করার।” তিনি মানবাধিকার কমিশনকে আরও কার্যকর করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

সংলাপে অতীতের বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন। তারা স্বজন হারানোর বেদনাময় অভিজ্ঞতা তুলে ধরেন এবং ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তাদের আবেগঘন বক্তব্যে অনুষ্ঠানের পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে।

এ সময় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category