• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
২৩ তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ চলছে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল : নাহিদ ইসলাম ইতালিতে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ্ধে : জরিমানা লম্বা ছুটিতে সাফা কবির : ছোট পর্দা স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবুও জনগণের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ: তথ্য উপদেষ্টা মেসির দারুণ গোল, সুলিভানের লাল কার্ড; তবুও জয়হীন মিয়ামি পচেফস্ট্রুমে ম্যাচ বাঁচাল বাংলাদেশ : অঙ্কনের ৩৫ ওভারের লড়াই ফেনীতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার ওপর দিকনির্দেশনা দিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সাবেক কূটনীতিক ট্রাম্পের চাপেই ইরানিরা আরও ঐক্যবদ্ধ

নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার আহ্বান সেনাপ্রধানের

একুশে সংবাদ ডেস্ক / ৬০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত এক র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সকলকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সক্রিয় ও কর্মক্ষম জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অলিম্পিকের তিনটি মূল মূল্যবোধ— শ্রেষ্ঠত্ব, বন্ধুত্ব ও পারস্পরিক সম্মান—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ‘অলিম্পিক ডে’ উপলক্ষে র‌্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ‘তুমিও পারবে, চল সবাই নড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ র‌্যালির মূল লক্ষ্য ছিল সর্বস্তরের মানুষকে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করা।

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে সকাল ৭টায় র‌্যালি শুরু হয়ে এয়ারপোর্ট সড়ক ও স্টাফ রোড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়।

র‌্যালি শেষে মনোমুগ্ধকর ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে সেনাপ্রধান অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

এ কর্মসূচিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যমকর্মীসহ দেড় হাজারেরও বেশি মানুষ অংশ নেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ-সবল জাতি গঠনের বার্তা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category