• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
ভৈরব রেলস্টেশনে ৮৫ টাকার টিকিটে ১১০ টাকা! অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সবজি সংরক্ষণে নতুন দিগন্ত, জয়পুরহাটের কালাইয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন মায়ের খিদমতের উপকারিতা : ইহকাল-পরকাল যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে : ‘আল্লাহু আকবার’ নেপাল-তিব্বত দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস  ‘দেশি ফলের প্রাচুর্য’—ফিরেছে পাইন্যাগুলা, লটকন : চট্টগ্রামের বাজারে আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর আসাদুজ্জামান বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০ : নেপাল-তিব্বতে  চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ জয়পুরহাটের কালাইয়ে সার গোডাউনে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা

ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, কুমিল্লা ও সিলেটে নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক / ৬১ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

ঢাকার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনিরুজ্জামান মিঞা। তিনি এতদিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে কুমিল্লা ও সিলেট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

এর আগে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সম্প্রতি তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়ায় বিভাগীয় কমিশনারের পদটি শূন্য হয়। সেই পদেই মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতার।

এ ছাড়া কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হলেন মু. রেজা হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category