• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের আবারও চালু ভোটার স্থানান্তর কার্যক্রম

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

একুশে সংবাদ ডেস্ক / ৫৭ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-কে আধুনিক, যুগোপযোগী এবং স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত অগ্রগতি এবং টেকসই উন্নয়নে স্পারসোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

রবিবার  সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসো কার্যালয় আকস্মিক পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর এই সফর পূর্বনির্ধারিত ছিল না বলে জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি গবেষণা কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, গবেষণা এবং বিভিন্ন উন্নয়ন উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম এবং প্রযুক্তিগত অর্জনের বিস্তারিত উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্পারসোকে এমন একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যা দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি, দূর অনুধাবন এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। একই সঙ্গে গবেষণা ও উদ্ভাবনে দক্ষ জনবল তৈরির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ পর্যবেক্ষণ এবং উন্নয়ন পরিকল্পনায় প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category