• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
জার্মানির রেকর্ড স্পর্শ করল ব্রাজিল বাংলাদেশে শুরু হচ্ছে ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজের নির্দেশ পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইনুর সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন সৌদি আরবে প্রবাসী কর্মীদের জন্য জরুরি নির্দেশনা কালাইয়ে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা: ঘরে পানি, বিপাকে ৩০ পরিবার আগামীকাল থেকে সরকারি সব রাজস্ব জমায় এ-চালান বাধ্যতামূলক স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা হালনাগাদ করছে স্বাস্থ্য অধিদপ্তর নতুন তিন উপজেলা ও একটি থানা গঠনের প্রস্তাব নিকার সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্য কোনো দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

পর্যায়ক্রমে পুরো ঢাকা এআই ক্যামেরার আওতায় আনা হবে: ডিএমপি কমিশনার

একুশে সংবাদ ডেস্ক / ৩২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ঢাকা, ৩০ জুন:

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে পর্যায়ক্রমে পুরো ঢাকাকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন মোসলেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর লেক রোডে নতুন এআই ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর আরও ১৯টি গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে (ইন্টারসেকশন) এআই ক্যামেরা চালু করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ইতোমধ্যে প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় আরও প্রায় ৩৮ হাজার সমন জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ-এর ট্রাফিক বিভাগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন প্রয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। গত মাস থেকে এ ব্যবস্থার কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, রাজধানীতে চলাচলকারী অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ করা শুধু পুলিশের পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পুলিশের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে এবং নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে পরিবহন বিশ্লেষকদের মতে, রাজধানীতে বিপুলসংখ্যক নিবন্ধন ও নম্বরপ্লেটবিহীন অটোরিকশা চলাচল করায় ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি কার্যকর করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করেন, এসব যানবাহনকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা না গেলে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থার পূর্ণ সুফল পাওয়া কঠিন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category