• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
২৩ তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ চলছে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল : নাহিদ ইসলাম ইতালিতে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ্ধে : জরিমানা লম্বা ছুটিতে সাফা কবির : ছোট পর্দা স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবুও জনগণের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ: তথ্য উপদেষ্টা মেসির দারুণ গোল, সুলিভানের লাল কার্ড; তবুও জয়হীন মিয়ামি পচেফস্ট্রুমে ম্যাচ বাঁচাল বাংলাদেশ : অঙ্কনের ৩৫ ওভারের লড়াই ফেনীতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার ওপর দিকনির্দেশনা দিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সাবেক কূটনীতিক ট্রাম্পের চাপেই ইরানিরা আরও ঐক্যবদ্ধ

আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সবার জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৭৪ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, পুরোনো ধ্যান-ধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে তৃণমূল পর্যন্ত শিশুসহ সব রোগীর জন্য উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

মঙ্গলবার  রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, “দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশই শিশু। তাই উন্নত চিকিৎসাসেবা শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে দেশের প্রতিটি হাসপাতালে শিশুদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বৃদ্ধি করেছে এবং দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় আর্থিক অনুদান কার্যক্রম সময়োপযোগী ও মানবিক উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জন্মগত হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার, লিভার সিরোসিস ও স্ট্রোকজনিত পক্ষাঘাতে আক্রান্ত হাসপাতালে ভর্তি ৪০ জন শিশুর অভিভাবকের হাতে প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category