• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
ব্যয় সাশ্রয়ে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সবার জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ‘জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বিএনপির এমপি ফজলুর রহমান’—এনসিপির আখতার হোসেন বাজেটের বিরুদ্ধে ভোট বিরোধীদলের, ‘অপরিকল্পিত ও অবাস্তবায়নযোগ্য’ দাবি খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অন্তর্বর্তীকালীন জামিন প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ: শান্ত নাটকীয় জয়ে শেষ ষোলোয় ব্রাজিল, জাপানকে হারিয়ে স্পর্শ করল জার্মানির রেকর্ড জার্মানির রেকর্ড স্পর্শ করল ব্রাজিল বাংলাদেশে শুরু হচ্ছে ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’

ব্যয় সাশ্রয়ে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা

একুশে সংবাদ ডেস্ক / ২৬ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদে কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর আয়োজিত ঐতিহ্যবাহী নৈশভোজ এবার বাতিল করা হয়েছে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে নেওয়া এ সিদ্ধান্তে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে এবার বাজেট-পরবর্তী নৈশভোজ আয়োজন করা হয়নি।

প্রতি বছর জাতীয় বাজেট পাসের দিন রাতে জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আতিকুর রহমান রুমন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন বাবদ প্রতিবছর গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হতো। এর বাইরে আরও ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের নজিরও রয়েছে। উদাহরণ হিসেবে তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছরে এ খাতে ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা ব্যয় হয়েছিল।

তিনি আরও বলেন, সে সময় বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করত এবং ওই সময়ের বকেয়া অর্থ বর্তমান সরকারকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।

অতিরিক্ত প্রেস সচিবের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান আপ্যায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ হাজার টাকা। এছাড়া দুই ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা

তিনি জানান, গত ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। মঙ্গলবার বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তির পর বিকেলে সংসদে বাজেট পাস হয়।

এদিকে বাজেট পাসের দিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের কর্মব্যস্ততার কথাও তুলে ধরেন অতিরিক্ত প্রেস সচিব। তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল পৌনে ১০টায় সংসদে উপস্থিত হয়ে অধিবেশন কক্ষে বিভিন্ন মঞ্জুরি দাবির ওপর ভোটগ্রহণ, আইন প্রণয়ন কার্যক্রম এবং অন্যান্য সংসদীয় কার্যক্রমে অংশ নেন। অধিবেশনের বিরতির সময়ও তিনি দাপ্তরিক দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category