• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

একুশে সংবাদ ডেস্ক / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বুধবার খিলগাঁওস্থ আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

আধুনিক বিশ্বে নিরাপত্তার প্রচলিত ধারণা বদলে গেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এখন কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইল সীমান্ত রক্ষার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর নতুন মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এএম সাজ্জাদ মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে যুদ্ধ শুধু সমরাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, যোগাযোগও আর কেবল মানুষের কণ্ঠস্বর বিনিময়ের বিষয় নয়। প্রযুক্তিনির্ভর এই যুগে সাইবার হামলা ও ডিজিটাল অপরাধ জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তার অন্যতম উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তা বিশ্বের বিভিন্ন ঘটনাই স্পষ্ট করে দিয়েছে। তাই প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্ব বাড়াতে হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে সময়োপযোগী ও আধুনিক চিন্তার মাধ্যমে দেশের উন্নয়ন ও নিরাপত্তায় আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় আনসার বাহিনীর তৈরি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, প্রযুক্তির পরিবর্তন অত্যন্ত গতিশীল। এই বাস্তবতায় জ্ঞান, দক্ষতা ও চিন্তার ধারাবাহিক উন্নয়ন ছাড়া টিকে থাকা সম্ভব নয়। নিয়মিত নিজেকে হালনাগাদ না করলে আজকের আধুনিক ব্যক্তি আগামীকালই অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারেন।

তিনি সরকারি বিভিন্ন দপ্তরকে ডিজিটাল নেতৃত্ব গ্রহণ এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্য একটি অনুসরণযোগ্য উদ্যোগ হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আনসার বাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category