• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
“কালাইয়ে ৫২ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে মিলল ইস্টিমেট না মানার সত্যতা” লোকাল ট্রেন চালুর দাবিতে জোরালো আহ্বান, প্রাণ ফিরে পেতে পারে বন্ধপ্রায় একাধিক রেলস্টেশন কুলিয়ারচরে অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাইয়ের অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ৩ বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত : জাতিসংঘ প্রধানমন্ত্রীর তারেক রহমান আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ৩ নম্বর সতর্ক সংকেত দেশের সব সমুদ্র বন্দরে  ৫ লাখ ২১ হাজার সরকারি চাকরিতে শূন্য পদ  আর্জেন্টিনা-মিশর বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি  দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা লন্ডনে বাংলা বাউল ও লোকসংগীত উৎসবে ডলি

৩ নম্বর সতর্ক সংকেত দেশের সব সমুদ্র বন্দরে 

আবহাওয়া অধিদপ্তর / ৩৮ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) এক বিশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বুলেটিনে আরও বলা হয়, এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ৩ নম্বর) বহাল রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category