• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের আবারও চালু ভোটার স্থানান্তর কার্যক্রম

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. তাহের

একুশে সংবাদ ডেস্ক / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
কোলাজ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির (পাবলিক অ্যাকাউন্টস কমিটি-পিএসি) সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

নবগঠিত কমিটিতে সভাপতিসহ মোট ১৬ জন সদস্য রয়েছেন। এর মধ্যে প্রধান বিরোধী দল বিএনপির ১২ জন এবং জামায়াতে ইসলামীর ৪ জন সদস্য (সভাপতিসহ) অন্তর্ভুক্ত হয়েছেন।

বিএনপির সদস্যরা হলেন—আমানউল্লাহ আমান, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, এ এম মাহবুব উদ্দিন খোকন, মোহাম্মদ জালালউদ্দিন, মো. মাহবুবুর রহমান, এস কে আজিজুল বারী হেলাল, মোহাম্মদ মনজুরুল ইসলাম, ফজলে হুদা ও মোহাম্মদ জাকির হোসেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কমিটিতে রয়েছেন সভাপতি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছাড়াও সৈয়দ জয়নুল আবেদিন, মো. রুহুল আমিন এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

সংসদীয় ব্যবস্থায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি (পিএসি) রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি। সরকারি অর্থের ব্যবহার, নিরীক্ষা আপত্তি, আর্থিক অনিয়ম এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ব্যয়-সংক্রান্ত বিষয় পর্যালোচনা ও সুপারিশ প্রদানই এ কমিটির প্রধান দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category