• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline
নাসিরউদ্দীনের বক্তব্য বিকৃতির অভিযোগ এনসিপির চাঁদাবাজদের দখলে পতেঙ্গা সৈকত অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পর্যটন সম্ভাবনা, রাজস্ব থেকে বঞ্চিত সরকার সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা “রংপুরে দুই তরুণ গ্রেপ্তার, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তা ও জ্বালানিতে বিশ্বব্যাংকের সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি : সুলতান সালাউদ্দিন টুকু পিপিএম সেবা পদক পেলেন এসআই মনজুর রহমান লোহাগাড়ায় অসহায়দের পাশে শাহজাহান চৌধুরী ঢেউটিন বিতরণ, জলাশয়ে পোনামাছ অবমুক্ত ২৫-২৬ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ

বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

একুশে সংবাদ ডেস্ক / ৩১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে জেলার পাঁচজন সংসদ সদস্য তাদের এক মাসের সম্পূর্ণ বেতন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন নিজের এক মাসের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন। পরে জেলার অপর চারটি সংসদীয় আসনের সংসদ সদস্যরাও একই উদ্যোগে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানান। পাশাপাশি জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতন ত্রাণ তহবিলে দেওয়ার বিষয়েও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে অর্থ সংগ্রহ করে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে।

সংসদ সদস্যদের এ মানবিক উদ্যোগের প্রতি তাৎক্ষণিক সমর্থন জানান জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাও তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ উদ্যোগে অংশগ্রহণের বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় গাজীপুরের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ যৌথ উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category