• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা বিশ্বজুড়ে আজ লিপস্টিক দিবস রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ : ২০২৭ সালের স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সিইসির সাথে : জামায়াতের সাক্ষাৎ তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি : ভারতের দীনেশ ত্রিবেদী গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী,প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন, সদস্য হলেন এমপি মো. ফজলুর রহমান তদন্ত প্রতিবেদন ৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের  আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে যা বললেন আলিয়া ভাট হাসপাতালে আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
কোলাজ ডিজাইন

নিজস্ব প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)-এর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শেষ হতে পারে।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)-এর সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে উভয় পক্ষের আলোচক ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের রপ্তানি প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য কার্যকর শুল্ক হারে কোনো পরিবর্তন হয়নি। আগের ১০ শতাংশ শুল্কের মেয়াদ শেষ হলেও নতুন ব্যবস্থায় কার্যত একই হার বহাল রয়েছে।

তিনি বলেন, “আমাদের দৃষ্টিতে নামের পরিবর্তন হয়েছে, তবে শুল্কের হারে কোনো পরিবর্তন হয়নি। তাই যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে বাংলাদেশের রপ্তানিতে তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।”

রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই তৈরি পোশাক খাতনির্ভর। একটি খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক নয়।

তিনি বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি (আইটি), জাহাজ নির্মাণসহ সম্ভাবনাময় অন্যান্য খাতের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে খাতভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ আগামী কয়েক দিনের মধ্যেই দৃশ্যমান হবে বলেও জানান তিনি।

ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি স্থিতিশীল অর্থনৈতিক ও বিনিয়োগবান্ধব পরিবেশ ছাড়া টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে অর্থনীতিকে আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category