• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপির স্থায়ী কমিটি এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এনসিপির প্রতীকী মার্চ, পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি বছরের শেষেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের আশা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পুলিশি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ, সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশের সমন্বিত উন্নয়নই পারে রাজধানীকে বাসযোগ্য করতে নবগঠিত রুহিয়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনে পুরাতন থানা ভবন পরিদর্শনে বিএনপি নেতারা সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে জাতীয় ঐক্য এখনো জরুরি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এনসিপির প্রতীকী মার্চ, পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি

একুশে সংবাদ ডেস্ক / ১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের অভিমুখে প্রতীকী মার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি থেকে দলটির নেতারা অভিযোগ করেন, চলমান গ্যাস সংকটের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ জনস্বার্থবিরোধী। তারা সতর্ক করে বলেন, মূল্যবৃদ্ধির উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হলে পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে।

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সার্ক ফোয়ারায় ‘রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের তীব্র সংকট এবং মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে’ সমাবেশের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা। সমাবেশ শেষে নেতাকর্মীরা পেট্রোবাংলা ভবনের উদ্দেশে প্রতীকী মার্চ করেন।

সমাবেশে এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, গ্যাস সরবরাহে সংকট নিরসন ও জনবান্ধব উদ্যোগ নেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে পরিচালিত করা হচ্ছে। তিনি পেট্রোবাংলায় নিয়োগ ও পদোন্নতি নিয়ে দুর্নীতির অভিযোগও উত্থাপন করেন।

তিনি আরও বলেন, পেট্রোবাংলার পক্ষ থেকে জ্বালানি বিভাগে গ্যাসের মূল্যবৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের চেষ্টা হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে। দ্রুত গ্যাস সংকটের সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

এর আগে ঢাকা মহানগর উত্তর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মনসুর বলেন, আগামী ১০ আগস্টের মধ্যে গ্যাস সংকটের সমাধান না হলে জনগণ গ্যাসের অফিস ঘেরাও করবে। তিনি গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে পেট্রোবাংলা বিদ্যুৎ উৎপাদন খাতে ব্যবহৃত গ্যাসের দাম প্রায় ৬৭ শতাংশ এবং সিএনজি খাতে প্রায় ৫১ শতাংশ বাড়ানোর নীতিগত অনুমোদন চেয়েছে। পাশাপাশি ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির বিতরণ চার্জ বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে। জ্বালানি বিভাগের অনুমোদন পেলে বিষয়টি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে পাঠানো হবে। পরে গণশুনানির মাধ্যমে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, সমাবেশে এনসিপির নেতারা পেট্রোবাংলা ও তিতাসের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category