• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
মীরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে সংবাদমাধ্যমে বক্তব্যে বাংলাদেশের তীব্র ক্ষোভ জুলাইয়ের আন্দোলন ছিল ১৭ বছরের স্বৈরাচারের অবসানের জন্য: শামা ওবায়েদ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে: চিফ হুইপ নূরুল ইসলাম ‘স্বৈরাচারী শাসকরা ফিরে আসেনি, শেখ হাসিনাও ফিরবেন না’—আমির হামজা ‘শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট’- রুহুল কবির রিজভী জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রের ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ

ডিসেম্বরের মধ্যে নির্ভুল কৃষক তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব কৃষকের পূর্ণাঙ্গ, নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, প্রকৃত কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। এসব বিষয় বিবেচনায় রেখে কার্ড প্রস্তুতেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, কৃষকদের ব্যাংক হিসাব খোলাছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়র কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।

সরকারের তথ্য অনুযায়ী, কৃষি খাতে ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা দ্রুত ও সহজভাবে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষক কার্ড চালু করা হয়েছে। চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষক এ কার্ডের সুবিধা পাবেন। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি এস এম আমীর হামজা শাতিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category