• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
 তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে : পঞ্চগড় প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬ : বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক মাদক অর্থপাচারের বিরুদ্ধে তৎপর ডিএনসি, ৪ মামলায় শতকোটি টাকার লেনদেনের তথ্য আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক সব ব্যাংক লেনদেন ব্যবস্থা রাজধানী ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ সৌদি আরবে জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে : ধর্মমন্ত্রী কায়কোবাদ অভ্যুত্থান, পাল্টা অভুত্থান এবং একটি বিপ্লব : ৭ নভেম্বর  লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়–এ এফ এম রাসেল পাটোয়ারী

চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি মাছুম: / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার (০৫ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন স্থানে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন সহ ২৪ এর জুলাইয়ের খুনিদের বিচার ত্বরান্বিত করার দাবিতে এ সমাবেশ করে ১১ দলীয় জোট।

এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি. মুহাম্মদ সাহাব উদ্দিন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি সুফিয়ান রায়হান, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মো. শাহজালাল, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়ক মো. মামুন মজুমদার, উপজেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য ও উপজেলা যুব বিভাগের সভাপতি মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মো. মোশাররফ হোসেন ওপেল, জেলা ছাত্রশিবির নেতা মো. মোজাম্মেল হক প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া, মো. কপিল উদ্দিন, জামায়াত নেতা মো. শাহআলম, যুবনেতা রবিউল করিম শামীম, লিয়াকত শিকদার, আব্দুল্লাহ মো. মাছুম, আব্দুল্লাহ আল মামুন মিশু সহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত নেতৃবৃন্দ সহ ১১ দলীয় জোট নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category