• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
উন্নয়ন মানে শুধু মেগা প্রকল্প নয়, গ্যাস উত্তোলনই আসল উন্নয়ন: তথ্যমন্ত্রী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ: ছয় কমিটি গঠন সালমান শাহ হত্যা মামলা: অভিনেতা ডনকে কারাগারে পাঠানোর আদেশ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে ঘিরে গুঞ্জন, ‘বিষয়টি আমার নলেজে নেই’ দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী টিএনটির তার চোর সোহেল মোস্তো সহ ২জন গ্রেফতার পর্ব ২ নারায়ণগঞ্জে বন্দরে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার -১ গাইবান্ধার বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ‎“স্যার, এখন আমি ভালো আছি”—রোগীর এই একটি বাক্যই চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ৮ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা ও সরকারি কাজে প্রতিবন্ধকতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ।

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজে বাধা এবং সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজধানীর ফুটপাতসহ বিভিন্ন স্থাপনার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছিল।

এরই ধারাবাহিকতায় রোববার আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশের দাবি, এ সময় মিজান তাদের কাজে বাধা দেন এবং তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের ওপর আঘাত করেন বলেও অভিযোগ পাওয়া যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আগারগাঁও এলাকায় মাত্র ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান মিজানুর রহমান। কম দামে খাবার বিক্রির পাশাপাশি বিভিন্ন অভিনব অফার দিয়েও তিনি আলোচনায় আসেন।

তার খাবারের দোকানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে ‘ভাইরাল মিজান’ নামে পরিচিতি পান তিনি।

তবে এবার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছেন তিনি।

মামলার অভিযোগের বিষয়ে মিজানুর রহমানের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category