• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
২৩ তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ চলছে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল : নাহিদ ইসলাম ইতালিতে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ্ধে : জরিমানা লম্বা ছুটিতে সাফা কবির : ছোট পর্দা স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবুও জনগণের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ: তথ্য উপদেষ্টা মেসির দারুণ গোল, সুলিভানের লাল কার্ড; তবুও জয়হীন মিয়ামি পচেফস্ট্রুমে ম্যাচ বাঁচাল বাংলাদেশ : অঙ্কনের ৩৫ ওভারের লড়াই ফেনীতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার ওপর দিকনির্দেশনা দিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সাবেক কূটনীতিক ট্রাম্পের চাপেই ইরানিরা আরও ঐক্যবদ্ধ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি ,স্বরাষ্ট্রে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

একুশে সংবাদ ডেস্ক / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
এ আই ছবি

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থিতা ঘোষণার পর মন্ত্রিসভায় রদবদল

স্বরাষ্ট্র থেকে সরছেন সালাহউদ্দিন, দায়িত্ব পাচ্ছেন অ্যানি; স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব

সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দেওয়ার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সালাহউদ্দিন আহমদকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে।

সালাউদ্দিন ও অ্যানি চৌধুরী

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে।

সূত্রের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর তিনি তার সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে তাঁর দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দ্রুত নতুন নেতৃত্ব নিশ্চিত করার প্রয়োজন দেখা দেয়। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতেই মন্ত্রিসভায় এই তাৎক্ষণিক রদবদলের উদ্যোগ নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন।

অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য। তিনি বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে প্রার্থিতা ঘিরে সরকারের প্রশাসনিক কাঠামোয় এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দ্রুত নতুন দায়িত্বশীল নেতৃত্ব দেওয়ার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা তৈরি না করার লক্ষ্যেই এই রদবদল করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে মন্ত্রীদের দায়িত্ব পরিবর্তনসংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category