• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

অনলাইন ডেস্ক / ৬৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে বিশেষ নির্দেশনা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে সাধারণ যানবাহন চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ এবং বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিগণ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের যানবাহনকে ডিএমপির নির্ধারিত ট্রাফিক নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তানমুখী যাত্রীবাহী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করতে বলা হয়েছে। প্রয়োজনে বাসগুলোকে সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনের জন্য নির্দেশনা

হানিফ ফ্লাইওভার দিয়ে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্ট থেকে কোনোভাবেই ইউটার্ন না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব যানবাহনকে জিরো পয়েন্ট থেকে বাঁ দিকে মোড় নিয়ে ফুলবাড়িয়া অথবা ডান দিকে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যেতে হবে।

বিকল্প পথ হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক রুট ব্যবহারের কথাও জানিয়েছে ডিএমপি।

নগরবাসীর প্রতি অনুরোধ

সাময়িক এই ট্রাফিক ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় যানজট কিংবা চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে ডিএমপি।

এ জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ডিএমপি জানিয়েছে, রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সবাইকে ট্রাফিক নির্দেশনা মেনে চলতে হবে।

একই সঙ্গে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্ভব হলে বঙ্গভবন ও আশপাশের নির্ধারিত সড়কগুলো এড়িয়ে বিকল্প পথে চলাচলের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category