• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও সঠিক পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ মোশাররফ হোসেনের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা সব সময়ই বেশি থাকে। বর্তমান সরকার জনগণের সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। তবে সঠিক পরিকল্পনা, বাস্তবসম্মত উদ্যোগ এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

বিগত সরকারের সমালোচনা করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিস্ট সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রক্ষাকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে দেশের সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। এতে জনগণের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সেই ধারার পরিবর্তন ঘটিয়ে বর্তমান সরকার দেশের সব রাজনৈতিক দলের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ সৃষ্টি করেছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকের কথা বলার অধিকার নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে সরকারকে আরও দায়িত্বশীল ও কার্যকরভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন এবং তাদের প্রত্যাশা পূরণই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category