• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: জাহিদ হোসেন

একুশে সংবাদ ডেস্ক / ১০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সরকার কোনো ধরনের আপস করবে না।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি আয়োজিত ‘২য় ঢাকা ইন্টারন্যাশনাল নি সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলানোর আহ্বান

ডা. জাহিদ হোসেন বলেন, দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটলেই চিকিৎসাসেবার বিদ্যমান চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সুপার-স্পেশালাইজেশনের এই যুগে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে না চললে দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের দ্রুত পরিবর্তনের সঙ্গে চিকিৎসকদেরও নিজেদের দক্ষতা ও জ্ঞান নিয়মিত হালনাগাদ করতে হবে। নতুন প্রযুক্তি ও চিকিৎসাপদ্ধতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে রোগীদের আরও উন্নত ও কার্যকর চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব

বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, রোগ প্রতিরোধ এবং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরাদ্দ করা অর্থের দক্ষ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শুধু বাজেট বরাদ্দ বাড়ালেই হবে না; এর সুফল যেন সাধারণ মানুষ পায়, সেটিও নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ছয় চিকিৎসককে ফেলোশিপ

অনুষ্ঠানে ‘সেভ ইয়োর নিজ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। একই সঙ্গে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ থেকে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে ফেলোশিপ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য খাতে রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা. এম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, এমপি।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category