• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !  কুতুববাগ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রধান মন্ত্রীর গভীর শোক, সহযোগিতার আশ্বাস চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনঃনির্মাণকৃত ঘর উদ্বোধন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ!

অনলাইন ডেস্ক / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
বালু ও মাটি ব্যবস্থাপনা নীতিমালা উপেক্ষা করে কুমিল্লার হোমনা উপজেলায় পুকুর খননের নামে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করে অবাধে তা বিক্রির অভিযোগ উঠেছে একটি বালু সিন্ডিকেটের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খোদেদাউদপুর গ্রামের সফিক রানার স্ত্রী তাছলিমা বেগম নামে এক নারী পাথালিয়াকান্দি মৌজার ৮৪৪ নম্বর দাগের ৮ শতক, ৮৬৯ নম্বর দাগের ২৫ শতক এবং ৮৬১ নম্বর দাগের ৬৬ শতক—মোট ৯৯ শতক জমি নিজের বলে দাবি করে মৎস্য চাষের জন্য বালু উত্তোলনের অনুমতি চেয়ে গত ১৫ জুন হোমনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন।তবে অনুমতি পাওয়ার আগেই তাছলিমা বেগমসহ একটি চক্র সরকারি খাস খতিয়ানভুক্ত ৮৬১ নম্বর দাগের ৬৬ শতক জমিতে শ্যালো মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে বালু উত্তোলন শুরু করে এবং প্রতি ঘনফুট বালু ১৫ টাকা দরে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় ।

পরে এলাকাবাসীর পক্ষ থেকে সরকারী খাসজমি থেকে মাটি কাটার অভিযোগের পর গত ১৬ আগস্ট রাতে সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ মোফাচ্ছের অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করেন এবং একটি মিনি ড্রেজার জব্দ করেন। এ সময় ড্রেজারের কয়েকটি পাইপও বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। পরে জব্দ করা সরঞ্জাম স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।

তাছলিমা বেগম জানান,৮৬১ নম্বর দাগের ৩৬ শতাংশ জমির মালিক ৮৯৮ খারিজ খতিয়ান রয়েছে। সেখানে মৎস্য চাষ করার লক্ষে পুকুর খননের আবেদন করেছি। কৃষি ও মৎস্য দপ্তর পুকুর খননের পক্ষে প্রতিবেদন দেয়ার পর ইউএনও স্যার মৌখিক নির্দেশ দিয়েছেন।

এ দিকে আছাদপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সালেহ মুছা জানান পাথালিয়াকান্দি মৌজার ৮৬১ নম্বর দাগের ৬৬ শতক জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। কোন ব্যক্তির নামে নামজারি হওয়ার কোন রেকর্ড ভূমি অফিসে পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ মোফাচ্ছের বলেন, আবেদনকারী যে জমি থেকে বালু উত্তোলন করছে এর মধ্যে সরকারি খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে। তা ছাড়া শ্যালো মেশিন দ্বারা বালু উত্তোলন ও বিক্রি অবৈধ। তাই বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। শ্যালো মেশিন জব্দ করে পাইপ স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, সরকারি খাসজমি থেকে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। তাছলিমা বেগম মাছ চাষের জন্য নিজের জমি থেকে মাটি কাটার আবেদন করেছিলেন। এ বিষয়ে কৃষি ও মৎস্য দপ্তরও প্রতিবেদন দিয়েছিল। কিন্তু আবেদনে উল্লেখ করা জমির মধ্যে সরকারি খাসজমি থাকার তথ্য পাওয়ায় বালু উত্তোলন বন্ধ করা হয়েছে।

এ ঘটনায় ভূমি রেকর্ড, নামজারি নথি ও খতিয়ান যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং সরকারি সম্পত্তি নিজ নামে খারিজ খতিয়ান সৃজনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category