• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !  কুতুববাগ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রধান মন্ত্রীর গভীর শোক, সহযোগিতার আশ্বাস চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনঃনির্মাণকৃত ঘর উদ্বোধন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

 

কুমিল্লার হোমনায় সরকারি ভিজিএফের চাল খোলাবাজারে বিক্রির অভিযোগে বিএনপি নেতা মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এ ঘটনায় ৪০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। অভিযুক্ত মোসলেহ উদ্দিন ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি বলে জানা গেছে। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাগুটিয়া ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের দায়িত্ব পান ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোসলেহ উদ্দিন। দায়িত্ব পাওয়ার পর থেকেই চাল বিতরণে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্থানীয় লোকজন সরকারি চাল খোলাবাজারে বিক্রির সময় ৪০ বস্তা চাল আটকের খবর দেন। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে।

এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফরিদা আবেদীন বাদী হয়ে মোসলেহ উদ্দিন এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে বৃহস্পতিবার (২০ আগস্ট) হোমনা থানায় মামলা করেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “সরকারি চালের ৪০ বস্তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category