চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ, সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ বাস্তবায়ন উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
‘সবুজের পথে সাংবাধিকতা-পরিবেশের প্রতি দায়িত্ববোধ’ এ মূলমন্ত্রকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশে সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া সহ গণসচেতনা তৈরির মহান লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সভাপতি এমরান হোসেন বাপ্পির সভাপতিত্ব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. আবুল বাশার রানা, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাছুম, নির্বাহী সদস্য গোলাম রসুল, মো.ইয়াছিন ভূঁইয়া, সদস্য আবুল কাশেম মন্ডল, আশিকুর রহমান মজুমদার, সাকিবুল হাসান মিয়াজী, মো. আতাউর রহমান রিপন, অভি খাঁন, মো. নাজিম উদ্দিন, মো. শাহজাহান প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ উপহার হিসেবে পেয়ে শিক্ষার্থীরা বাংলাদেশ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এ সময় তারা উপহার হিসেবে প্রাপ্ত এসব চারাগাছ নিজ নিজ বাড়ির আঙিনা, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিষয়ে আয়োজকরা বলেন, শুধু গাছ বিতরণ করলেই পরিবেশ রক্ষা সম্ভব নয়; বরং গাছ লাগানোর পাশাপাশি এর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ ও বৃক্ষের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা আরও বলেন, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, মানুষের জন্য অক্সিজেন, ফল, ঔষধ ও কাঠসহ নানা উপকার বয়ে আনে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর জন্য সাংবাদিক সমিতিকর পক্ষ থেকে আহ্বান জানানো হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি সহ শিক্ষার বিস্তারে নানামুখী কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়েছেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।