• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

‘ক্রান্তিকালীন সরকারের বৈধতা শুধু ১৫৩ অনুচ্ছেদের ব্যাখ্যায় মিলবে না’

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনে সাধারণ সংশোধনী যথেষ্ট নয়: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী ক্রান্তিকালীন সরকারের সাংবিধানিক বৈধতা কেবল বিদ্যমান সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদের আক্ষরিক ব্যাখ্যার মধ্যে খুঁজলে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির।

তিনি বলেন, বিদ্যমান সাংবিধানিক শূন্যতা ও রাজনৈতিক রূপান্তরের আইনি ব্যাখ্যা নিশ্চিত করতে হলে জনগণের অবিভাজ্য ‘গাঠনিক ক্ষমতা’ বা ‘কনস্টিটিউয়েন্ট পাওয়ার’-এর ওপর নির্ভর করতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে বর্তমান সাংবিধানিক সংকট ও উত্তরণের রূপরেখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, বর্তমান পরিস্থিতিকে কেবল সংবিধানের ধারা ও উপধারার আক্ষরিক পাঠ দিয়ে বিশ্লেষণ করলে আইনি বিভ্রান্তি তৈরি হতে পারে। সংবিধানকে সঠিকভাবে অনুধাবন করতে হলে এর ঐতিহাসিক পটভূমি, রাষ্ট্রবিজ্ঞান, সুপ্রিম কোর্টের অতীতের বিভিন্ন রায় এবং আন্তর্জাতিক সাংবিধানিক আইনের বিশেষজ্ঞদের মতামত বিবেচনায় নেওয়া প্রয়োজন।

পরিস্থিতি উত্তরণে সংবিধান ও সাংবিধানিক আইন, সংশোধন বনাম সংস্কার, গণভোট ও ভিন্নমতের মর্যাদা, ক্রান্তিকালীন সময় এবং ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের আলোকে আইনি অবস্থান—এই পাঁচটি মৌলিক দিক তুলে ধরেন তিনি।

জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, দেশের বর্তমান বাস্তবতায় আংশিক কোনো ‘সংশোধন’ নয়, বরং প্রয়োজন কাঠামোগত ‘সংস্কার’। জুলাই সনদের মূল চেতনাও এই সংস্কারের পক্ষে বলে মন্তব্য করেন তিনি।

তবে তিনি সতর্ক করে বলেন, সাধারণ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো বা ‘বেসিক স্ট্রাকচার’ পরিবর্তন করা যায় না। প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিসহ মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কোনো পরিবর্তন শুধু সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইনত করা সম্ভব নয়।

সংস্কারে বিশেষ কমিটি ও গণভোটের গুরুত্ব

সংস্কার বাস্তবায়নের আইনি প্রক্রিয়া প্রসঙ্গে সংসদের কার্যপ্রণালিবিধির ২৬৬ বিধির উল্লেখ করে শিশির মনির বলেন, ওই বিধির অধীনে একটি ‘বিশেষ কমিটি’ গঠনে কোনো আইনগত বাধা নেই।

সংস্কারের চূড়ান্ত বৈধতার ক্ষেত্রে গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, উচ্চকক্ষবিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠা কিংবা রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটে জনগণ ‘হ্যাঁ’ সূচক রায় দিলে কোনো রাজনৈতিক দলের ভিন্নমত সেই গণম্যান্ডেটের বিকল্প হতে পারে না।

তিনি আরও বলেন, জনগণের সরাসরি দেওয়া রায়ের বিপরীতে অবস্থান নেওয়া সার্বিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category