• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের আবারও চালু ভোটার স্থানান্তর কার্যক্রম

মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা

মাছুম / ১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

 

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আহসান উল্লাহ মোল্লা।

সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনিযুক্ত সভাপতি মোঃ আহসান উল্লাহ মোল্লা ছাতিয়ানী গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা বাড়ির মরহুম বাচ্চু মিয়া মোল্লার মেঝো ছেলে। তিনি রাজধানী ঢাকায় অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মোল্লা হজ্জ ট্রাভেলস্’-এর স্বত্বাধিকারী।

জানা গেছে, শিক্ষাজীবনের শুরু থেকেই আহসান উল্লাহ মোল্লা এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি একাধিক সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন।

স্নাতক পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় তিনি ঢাকায় নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, মোঃ আহসান উল্লাহ মোল্লার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে নতুন ব্যবস্থাপনা কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category