বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিমের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। দেশ গঠনে তোমাদের এগিয়ে আসতে হবে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে—এ প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায়ও এগিয়ে আসতে হবে। কারণ নৈতিক শিক্ষা ছাড়া একটি জাতি কাঙ্ক্ষিতভাবে এগিয়ে যেতে পারে না। দেশ গঠনে ছাত্র-ছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মু. ইলিয়াস মোল্লা (এমপি)
অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. খলিলুর রহমান মাদানি ও সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, “আজ যারা মেধার স্বাক্ষর রেখে এখানে উপস্থিত হয়েছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ।” তিনি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদানের মতো ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ উদ্যোগ একটি ব্যতিক্রমী আয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সবাইকে একসঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামী বাংলাদেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন অ্যাডভোকেট শিশির মনির।
মোটিভেশনাল অতিথি হিসেবে বক্তব্য দেন ভিপি আবু সাদিক কায়েম ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
ভিপি আবু সাদিক কায়েম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরা যারা আজ কৃতিত্বের স্বাক্ষর রেখেছ, তোমাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আগামী দেশ গঠনে তোমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। তোমরা মানুষের মতো মানুষ হবে। কারণ আগামীর নেতৃত্ব মেধাবীরাই দেবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনর রশীদ, শ্রমিক নেতা কবির আহমেদ, মজিবুর রহমান, আলমগীর হোসেন, নুরুল আমীন, হাছিবুল হাসান হাসিব, আজহারুল ইসলাম, সোহেল রানা মিঠু, এইচ এম আতিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।