• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Headline
ডিসেম্বরে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ উপকূলের ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে নয় দিনের সরকারি সফরে সেনাপ্রধান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর যানজট নিরসনে মহাসড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের দাবি কালাইয়ে নারীকে নির্যাতনের অভিযোগ, হাত-পা বেঁধে রাতভর গাছতলায়

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

একুশে সংবাদ ডেস্ক / ১৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রকল্পের প্রতিবন্ধকতা দূর করে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।

তিনি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে তা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে প্রকল্পের কাজ শেষ করতে বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসনে এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের বাস্তবায়নে দীর্ঘসূত্রতার সুযোগ নেই। প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category