• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline
শ্রমিকদের দাবি আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি ধর্মীয় আবেগ নয়, জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি-মীর নেওয়াজ আলী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, আসছে সমন্বিত অনলাইন ব্যবস্থা দেশকে এগিয়ে নিতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী সাংস্কৃতিক আগ্রাসন রুখতে নিজস্ব সংস্কৃতিতে তরুণদের উদ্বুদ্ধ হতে হবে: রিজভী দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার: চিফ হুইপ

ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি মির্জা ফখরুল

একুশে সংবাদ ডেস্ক / ৩৮ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দুর্গাপূজার বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধর্ম, বর্ণ কিংবা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্য, বঞ্চনা বা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রসহ সবার।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, দুর্গাপূজা বাংলাভাষী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। শরতের নির্মল আকাশ, শুভ্র কাশফুল এবং উৎসবের আনন্দঘন পরিবেশে প্রতিবছর দেবী দুর্গার আগমন ভক্তদের হৃদয়ে নতুন আশা ও কল্যাণের প্রত্যয় জাগিয়ে তোলে। দুর্গোৎসবের অন্তর্নিহিত শিক্ষা হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়। অন্যায়, অসত্য ও অমানবিকতার বিরুদ্ধে ন্যায় ও মানবতার চিরন্তন আহ্বান।

তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করে আসছে। এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য। এ উৎসব সমাজের সব স্তরের মানুষকে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে এবং পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

রাষ্ট্রপতি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ের পরিচালনা, সংস্কার ও উন্নয়নে সরকার সহায়তা দিয়ে যাচ্ছে। পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদার এবং ধর্মীয় কল্যাণমূলক অনুদান ও ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ যেন নির্ভয়ে, স্বাধীন ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, প্রতিটি ধর্ম মানুষকে সত্য, ন্যায়, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। অন্যায় ও অসত্য থেকে দূরে রেখে মুক্তির পথ দেখায়। তাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি কামনা করেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সব ভেদাভেদ ভুলে মানবতা, ন্যায় ও কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। পাশাপাশি দেশে ও বিদেশে দুর্গোৎসব উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category