• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Headline
‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে’: ইরান কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোনালদোর জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ ১৫তম শুরু দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ : ২০২৬ সালের জ্বালানি সংকট দেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে সামাজিক আন্দোলনের আহ্বান : জ্বালানি মন্ত্রীর হাসিনার জন্য কোনো ট্রাভেল পাস নয়, কেবল প্রত্যর্পণই একমাত্র পথ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালু করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দলমত সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিজভীর

জয়পুরহাটে বাসচাপায় কিশোর নিহত: আহত ১, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট) / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট):

জয়পুরহাট-হিলি সড়কে যাত্রীবাহী বাসের চাপায় আশিক (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। তিনি স্থানীয় একটি খাবার হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে হিলিগামী ‘জে পি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় মোটরসাইকেল চালক আশিক ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে, দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটি ঘিরে ধরে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে পুলিশ নিহত আশিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। পুড়ে যাওয়া বাসটি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category